নির্ধারিত সময়ে না পারায় প্রাথমিক প্রতিবেদন দাখিল করতে ২/১ দিন সময় নিয়েছে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ উৎঘাটনে গঠিত তদন্ত কমিটি বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এ বাস্তবতা তুলে ধরেন তিনি।
নসরুল হামিদ বলেন, ‘আগামীকালকের (বৃহস্পতিবার) মধ্যে রিপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কি না সম্পূর্ণ রিপোর্ট তৈরি না হয় তাহলে আমরা একটি দিন সময় বর্ধিত করতে পারি। যদি টেকনিকাল অসুবিধা থাকে তাহলে কেন এটা হলো, সেটাও জানার জন্য।
যদি কোনো নাশকতা থাকে তার কারণ কী? যদি কোনো ব্যক্তির ভুল থাকে তাহলে সেটারও বা কারণ কী? সাত দিনের মধ্যে ট্রামন্স অব রেফারেন্স তৈরি করে ফেলবো।’
তিনি আরো বলেন, প্রতিবেদন সাপেক্ষে যাবতীয় ত্রুটি সংশোধনে সরকার সচেষ্ট থাকবে। পর্যায়ক্রমে আরও গভীর তদন্ত করে গণমাধ্যমে তা প্রকাশ করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: