সরকার রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের খুতুপালং ও নয়াপাড়ার বর্তমান শিবিরগুলো থেকে অন্যত্র ভালো জায়গায় সরিয়ে নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীরা বর্তমানে বস্তিগুলোতে অমানবিক অবস্থায় রয়েছে বিধায় তাদের একটি বিস্তৃত জায়গায় সরিয়ে নেয়া হবে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী এ শরণার্থী শিবির এলাকা পর্যটনের উন্নয়নে ব্যবহার করা হবে বলেও জানান শেখ হাসিনা।
সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৪ হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। আর বেসরকারি হিসেবে এ সংখ্যা ২ থেকে ৩ লাখ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: