আগামী ১০ নভেম্বর থেকে সড়ক র্দূঘটনারোধে সকল অবৈধ ও ফিটনেসবিহীন মটরযান যাতে সড়ক-মহাসড়কে চলতে না পারে সেজন্য সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে সর্বাত্নক অভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়কপরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ'র উদ্যোগে সড়ক দূর্ঘটনারোধে জনসচেতনতামূলক এক ক্যাম্পেইনে তিনি এ কথা বলেন।
প্রতিদিন বিকেলে ফার্মগেইটে যাত্রীসেবা বাড়াতে বিআরটিসি অতিরিক্ত ৮/১০টি দ্বিতল বাস সরবরাহ করবে— উল্লেখ করে মন্ত্রী বলেন, মহাসড়ক থেকে ইজিবাইক, নসিমন, করিমন, ভটবটিসহ সকল অবৈধ যান অপসারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি পাঠানো হয়েছে।
সবাইকে ট্রাফিক আইন ও সাইন মেনে রাস্তায় চলাচলেরও আহ্বান জানান ওবায়দুল কাদের।
এর আগে বিআরটিএ থেকে প্রকাশিত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ওবায়দুল কাদের।