বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আর কোনো মানবতাবিরোধী অপরাধীর জানাজা হবে না এবং রাজধানীর কোথাও তাদের দাফন হবে না- জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার বিকেলে সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে ৭ নভেম্বর উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের সময় শহীদ মুক্তিযোদ্ধাদের ঠিকমত জানাজা হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, একাত্তরের ঘাতক-রাজাকার শিরোমণির আড়ম্বরপূর্ণ জানাজা কিসের ইঙ্গিত বহন করে। আর কোনো ধর্ম কাহিনী বানিয়ে যুদ্ধাপরাধীদের স্বার্থ হাসিল করতে দেয়া হবে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: