জাতীয়

বাংলাদেশি পণ্য চীনে প্রবেশাধিকার বাড়ানোসহ বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

আবদুল হামিদ-শি জিনপিং
আবদুল হামিদ-শি জিনপিং

বিদ্যমান বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোরও এদেশে বিনিয়োগের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার সকালে বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বৈঠক প্রসঙ্গে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাণিজ্য ঘাটতি দূর করতে চীন সরকার এরইমধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পাট ও পাটজাত পণ্যসহ বাংলাদেশি পণ্যের চীনে প্রবেশের ক্ষেত্রে আরও সুবিধা আমরা আশা করছি বলে জানান রাষ্ট্রপতি।

চীনকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ-চীনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে। শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক আস্থা, একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এই বন্ধুত্বের ভিত্তি।

বৈঠকে সমুদ্রবিজ্ঞান ও নির্মাণ শিল্পে চীনের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন আবদুল হামিদ।

সাক্ষাতে রাষ্ট্রপতি চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ইহসানুল করিম বলেন, বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাংলাদেশ চীনের বহুদিনের বন্ধু, চায়নাও বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। এই বন্ধুত্বের ভিত্তি হচ্ছে বিশ্বস্ততা এবং সহযোগিতা।

আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির জন্য অভিনন্দন জানিয়ে শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।

এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে (আইইবি) বাংলাদেশ যোগ দেওয়ায় চীনের প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেন। এছাড়া আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আগামী বছর বাংলাদেশ থেকে ১০০ তরুণকে চীন সফরের আমন্ত্রণ জানানো হবে বলেও জানান শি জিনপিং।

পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ চীনের ভাইস-প্রেসিডেন্ট লি ইউয়ানশাওয়ের আমন্ত্রণে মধ্যাহ্নভোজনে যোগ দেন।

রাষ্ট্রপতি কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বি-পাক্ষিক) মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ