খাদ্য নিরাপত্তা ও মজুদের ক্ষেত্রে পদক্ষেপ নিতে খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার মন্ত্রণালয়টি পরিদর্শন শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে খাদ্যশষ্য উৎপাদনের পাশাপাশি তা দীর্ঘমেয়াদে সংরক্ষণের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার।
এ সময় পরমুখাপেক্ষী না হয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে স্বউদ্যোগ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন শেখ হাসিনা। আর নতুন নতুন চর কিভাবে কৃষি উপযোগী করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে বলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: