বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ডিপিডিসি এবং ডেসকোর বেধে দেয়া ১০দিন সময়ের মধ্যে রাজধানীর প্রধান সড়কগুলোর বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলন্ত তার অপসারণের সিদ্ধান্ত কোনোভাবেই বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী সংস্থগুলোর সংগঠন-আইএসপিএবি।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ কথা বলেন।
সরকারের এ সিদ্ধান্তকে অপরিণামদর্শী এবং অবাস্তবায়নযোগ্য—উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন-এনটিটিএন এর লাইসেন্সপ্রাপ্ত দুটি প্রতিষ্ঠান, যতক্ষণ পর্যন্ত মাটির নিচ দিয়ে সমস্ত লাইন টানার কাজ শেষ না করতে পারবে ততোক্ষণ পর্যন্ত এ সিদ্ধান্ত মেনে চলা কোনোভাবেই সম্ভব নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: