জাতীয়

বাধ্যতামূলক অবসর ৩ সচিবের

মুক্তিযোদ্ধা সনদ
মুক্তিযোদ্ধা সনদ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নেয়া দুই সচিব ও এক যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। এই ৩ জনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ নেয়ার প্রমাণ পাওয়া গেছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়।

তিন সচিব হলেন: স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন ও ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার।

সূত্র থেকে আরো জানা যায়, তারা স্বেচ্ছায় অবসরের আবেদন করেন। তবে তা গ্রহণ করা হয়নি। তাদের বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করা হবে বলেও জানা যায় সূত্র থেকে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন জনপ্রশাসন সচিবের কাছে স্বেচ্ছায় পদত্যাগের আবেদন জমা দেন। এরপর বিকেলে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন জমা দেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ