জাতীয়

সচিব পদে রদবদল

সচিব
সচিব

স্বাস্থ্য মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সরকারি কর্মকমিশন ও বিসিএস একাডেমির সচিব পদে রদবদল করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মধ্যে দিয়ে এ তথ্য জানা যায়।

নৌসচিব সৈয়দ মনজুরুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া পাট ও বস্ত্রসচিব ফনীভূষণ চৌধুরী অবসরে যাওয়ার কারণে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদউদ্দিন চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিসিএস একাডেমির রেক্টর শফিক আলম মেহেদীকে নৌ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর বিসিএস একাডেমির রেক্টর করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসেনকে।

এর আগে, অনিয়ম করে মুক্তিযোদ্ধা সনদ নেয়ার ঘটনায় স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন মিঞা এবং পিএসপির সচিব এ কে এম আমির হোসেন স্বেচ্ছায় অবসরে যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ