ব্যক্তিগত ওয়েবসাইট চালু করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েবসাইটটি উদ্বোধন করেন তিনি।
মন্ত্রী বলেন, ওয়েবসাইটের মধ্য দিয়ে ব্যক্তিগত, দলীয়, জোট এবং সরকার প্রসঙ্গে আলোচনা করা হবে, উত্তর দেয়ার হবে বিভিন্ন প্রশ্নের। তবে সমালোচনার নামে উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি করেন মন্ত্রী।
মন্ত্রী হিসেবে পাওয়া সম্মানী দিয়ে ওয়েবসাইট পরিচালনার ব্যয় বহন করা হবে বলেও জানান ইনু।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: