অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য গ্রাহক বান্ধব একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। রোববার রাজধানীতে ইউএস ভিসা কালেকশন সেন্টারে ওয়েবসাইটির উদ্ধোধন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
এসময় মজিনা বলেন, নতুন এ সেবার মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সুসস্পর্ক বজায় থাকবে। কাগজপত্র জমা দেয়া এবং ভিসা সংগ্রহ করতে গিয়ে গ্রাহকদের যেন বিড়ম্বনার শিকার না হতে হয় সেজন্যই ঢাকার বাইরে চট্রগ্রাম ও সিলেটেও ভিসা সংগ্রহ কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
সিলেট এবং চট্রগ্রামে অবস্থিত কেন্দ্রগুলোতে এই সেবা দুই ধাপে চালু হবে বলেও জানান ড্যান ডব্লিউ মজিনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: