বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৪-তে মেয়েদের বিয়ের বয়স না কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সম্মেলনে বক্তারা বলেন, মেয়েদের বয়স ১৬ তে নামিয়ে আনার সিদ্ধান্ত নারীর মানবাধিকার বিরোধী। নারী শিক্ষা বিরোধী এ পরিকল্পনা বাস্তবায়নে কোনো কর্মসূচি বা সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সরকারকে বিরত থাকতে কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: