জাতীয়

মন্ত্রিসভায় ৩টি আইনের খসড়া অনুমোদিত

মন্ত্রিসভা
মন্ত্রিসভা
মেট্রোরেল আইন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন ও আর্থিক প্রতিবেদন আইন ২০১৪-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, মেট্রোরেলের নকশা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে এ প্রকল্প বাস্তবায়িত হবে। অর্থায়নের বিভিন্ন উৎস ব্যবহার করে অবকাঠামো ও সামাজিক উন্নয়নে পিপিপিকে একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করে সচিব বলেন, মন্ত্রণালয়গুলোর নেয়া বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে তা কাজ করবে। এক্ষেত্রে অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভার একটি কমিটি কাজ করবে বলেও জানান তিনি। এছাড়া আর্থিক প্রতিবেদন আইন বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের করা অর্থনৈতিক প্রতিবেদনের আন্তর্জাতিক মান নিশ্চিত হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ