আওয়ামী লীগ ছাড়া দেশে সাড়ে ৪ হাজার ডিজিটাল সেন্টার হতো না ও ডিজিটাল বাংলাদেশ হতো না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’ এ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্লোগান এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যাবতীয় উদ্যোগ একমাত্র আওয়ামী লীগই নিয়েছে। সরকারের চলতি মেয়াদেই দেশের প্রতিটি ইউনিয়নে হাইস্পিড ফাইবার অপটিক ইন্টারনেট পৌঁছে দেয়া হবে।
এছাড়া, ২০১৯ সালের মধ্যে বাংলাদেশকে শতভাগ ডিজিটালাইজড করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: