ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ আভিযান চলছে। অভিযানের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন সড়কে মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের ফিটনেসের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।
এদিকে, মোবাইল কোর্টের জরিমানা ও গ্রেপ্তারের ভয়ে সড়ক-মহাসড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা গতকালের মতোই কম। এ অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া মানুষকে। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা আশঙ্কাজন হারে বেড়ে যাওয়ায়, প্রশ্ন ওঠে সড়কে চলাচলকারি গাড়ির ফিটনেস ও চালকেদের লাইসেন্স নিয়ে।
পূর্ব ঘোষণা অনুসারে সোমবার থেকে সারা দেশে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট এর মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে বি.আর.টি.এ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: