জাতীয়

তথ্য সেবায় নিয়োজিতদের সরানো হবে না: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে যারা কাজ করছেন তাদেরকে সরানো হবে না—স্থানীয় জনপ্রতিনিধিদের এ ব্যাপারে হস্তক্ষেপ না করতে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’ এ তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাকে উন্নত দেশে গড়ে তুলতে তরুণদেরকেই মূল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, চাকরির জন্য যুবকরা দৌড়াদৌড়ি করে। আমরা চাই না চাকরির জন্য একটা যুবক এভাবে দৌড়াদৌড়ি করুক। তরুণদের বলবো, নিজেই উদ্যোক্তা হবে, নিজেই একটা কিছু করবে আর কারো মুখাপেক্ষী হবে না।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে জন্ম নিবন্ধনের পাশাপাশি মৃত্যু নিবন্ধনের কাজ তথ্যসেবা কেন্দ্রগুলোতেই হবে।

দেশব্যাপী প্রযুক্তির প্রসারে সরকারের কার্যক্রম তুলে ধরেন শেখ হাসিনা বলেন, আ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন ৪ হাজার ৫৪৭টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার রয়েছে। এছাড়াও ৩২১টি পৌরসভা ও ১১টি সিটি করপোরেশনের ৪০৭টি ওয়ার্ডে ডিজিটাল সেন্টার রয়েছে।

এসব কেন্দ্র থেকে ৬০ ধরনের সেবা নিতে পারছেন নাগরিকরা বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রূপ নিয়েছে।

অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এবং মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে মূল অঙ্গিকার ছিল ডিজিটাল বাংলাদেশ বিনির্মান। সরকার গঠনের পর সে লক্ষ্যেই তৃণমূল মানুষের কাছে কম খরচে কম সময়ে তথ্য ও সেবা পৌঁছে দিতে ২০১০ সালে দেশের সবগুলো ইউনিয়ে গঠিত হয়েছিল তথ্য ও সেবা কেন্দ্র।

তারই চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে জমকালো ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলনে অংশ নেন সারাদেশ থেকে আসা ১১ হাজার উদ্যোক্তা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ