যুদ্ধাপরাধীদের ফাঁসি বন্ধে জাতিসংঘের আহ্বান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। মঙ্গলবার রাজশাহী সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ ব্যাপারে বাইরের কোনো রাষ্ট্র বা সংস্থাকে নাক না গলানোর আহ্বানও জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমনের নামে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা সমর্থন করে যাচ্ছে জাতিসংঘ। অথচ যুদ্ধাপরাধীদের বিচার যখন দেশের প্রচলিত আইন অনুযায়ী হচ্ছে তখন ফাঁসি বন্ধের আহ্বান জানাচ্ছে তারা।
বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বাইরের কোনো রাষ্ট্র বা সংস্থা কথা বলবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন মিজানুর রহমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: