জাতীয়

সশস্ত্র বাহিনীকে কল্যাণমূলক কাজে অবদান রাখার আহ্বান

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

দেশ ও জাতির প্রয়োজনে সশস্ত্র বাহিনীকে কল্যাণমূলক কাজে অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনীর বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও জাতীয় স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পতাকাপ্রাপ্ত সদস্যদের অভিননন্দ জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী চৌকষ ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। জাতীয় ও আন্তজার্তিক অঙ্গনে দক্ষতার পরিচয় দিচ্ছে সেনাবাহিনী।

তিনি আরো বলেন, সরকার সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া শুরু করেছে।

এ সময় দেশের যে কোনো সঙ্কটে সেনাবাহিনীর গৌরবজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এর আগে সেনাবাহিনীর ৩৪, ৩৬ ও ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করতে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসেবা ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ তিনটি রেজিমেন্টকে জাতীয় পতাকা তুলে দেন তিনি।

পরে দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ'র নির্মাণাধীন মুরাদপুর- লালখান বাজার ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, বিকেলে মুরাদখান-লালখান বাজার ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করবেন শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ