ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে রাজধানীতে বুধবার ৩য় দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে।
ব্যক্তিগত গাড়ি, সিএনিজচালিত অটোরিকশা ও রিকশা চললেও নগরীর সড়কগুলোতে গণপরিবহণের সংখ্যা খুবই কম। এতে অফিসগামী কর্মজীবী মানুষেরা গত দুই দিনের মতোই চরম ভোগান্তিতে পড়েছেন।
দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ি না পাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি দুর্ভোগে পড়ে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরাও।
ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে সারাদেশে গত সোমবার থেকে বিশেষ অভিযান শুরু হয়। টানা দুই দিনের অভিযান-আতঙ্কে ঢাকা ও ঢাকার বাইরে যাত্রীবাহী পরিবহণ কমে যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: