জাতীয়

ভবিষ্যত উন্নয়নে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

দেশের ভবিষ্যত উন্নয়ন নিশ্চত করতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ সংগঠনের ইয়াং বাংলা কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জয় বলেন, উন্নত দেশের কাতারে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণদের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। তাই বিভিন্ন মন্ত্রণালয়ে ৫০০ তরুণ উদ্যোক্তাকে ইন্টার্ণশিপের সুযোগ দেয়া হবে।

তিনি আরো বলেন, তরুণেরাই আমাদের ভবিষ্যৎ। দেশের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তা আমরা ধরে রাখতে চাই। বর্তমানে যারা বয়স্ক, ভবিষ্যতে তো তারা বেঁচে থাকবেন না। তখন যুবকদের কী করণীয় হবে, কী কাজ করবে সে জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গড়তে ক্ষুদ্র্রঋণ প্রকল্প থেকে সহায়তা নিতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। পরে নবীন উদ্যোক্তদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়ে অংশ নেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ