জাতীয়

গণমাধ্যমে বক্তব্যকে বিকৃত করা হয়েছে: এইচ. টি. ইমাম

এইচ. টি. ইমাম
এইচ. টি. ইমাম

গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য অস্বীকার করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমাম। সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এইচ. টি. ইমাম বলেন, তার বক্তব্যকে গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যার সুযোগ নিচ্ছে বিএনপি-জামাত।

গত ১২ নভেম্বর ছাত্রলীগের এক আলোচনা সভায় দশম সংসদ নির্বাচন ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য মিডিয়াতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

তারই পরিপ্রেক্ষিতে চারদিন পর নিজের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেন এইচ টি ইমাম। সরাসরি অস্বীকার করেন তার দিকে ওঠা সব অভিযোগ। এ সময় পাল্টা অভিযোগে ইমাম বলেন, একটি চিহ্নিত মহল খণ্ডিতভাবে তার বক্তব্য প্রচার করে পুরো সারমর্মকে পাল্টে দিয়েছে।

ইমাম বলেন, ‘কোনো কোনো সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া আমার বক্তব্যকে খণ্ডিত করে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে এবং খণ্ডিত সদ্যায়ন করে এমনভাবে উপস্থাপন করেছে যে তাতে আমার পুরো বক্তব্যের সারমর্মকেই পাল্টে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অর্থ বিকৃতি ঘটিয়ে যে দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে এবং এর সুযোগ গ্রহণ করেছে জামাত-বিএনপি চক্র। একটি চিহ্নিতমহল আওয়ামী লীগকে এবং আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রচণ্ড উল্লাসে মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করার জন্য অপচেষ্টায় মেতে উঠেছে।’

ছাত্রলীগের আলোচনা সভায় দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, আসলে তিনি ভাইভা পরীক্ষায় প্রস্তুতিতে সাহায্যের কথা বলেছেন।

গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে তার গণমাধ্যমে প্রচারিত তার বক্তব্যকে মিথ্যা, অপ্রপচার বলে মন্তব্য করেন তিনি।

এইচ টি ইমাম গণমাধ্যমের কাছে অনুরোধ জানান, খণ্ডিতভাবে প্রচার না করে পুরো বক্তব্য প্রচার করার জন্য। এতে জনমনে সৃষ্ট বিভ্রান্তি কেটে যাবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ