বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড আইন ২০১৪ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুইয়া সাংবাদিকদের এ কথা বলেন।
সচিব বলেন, এ অনুমোদনের মাধ্যমে আইনি সত্ত্বা সংজ্ঞায়িত হবে। এছাড়া মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তির অনুমোদনও দেয়া হয়েছে।
বৈঠকে জিম্বাবুয়ের বিপক্ষে বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়েছে। সেইসঙ্গে স্থপতি সৈয়দ মাইনুল হোসেন ও অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রস্তাব দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: