আগামী ২০ নভেম্বর দেশের ২৮টি জেলায় শিশু শিক্ষা অধিকারের ব্যাপারে সচেতনতা বাড়াতে প্রচারাভিযান চালাবে বেসরকারি সংস্থা জাগো ফাউন্ডেশন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। 'শিক্ষায় বিনিয়োগ' এ স্লোগান নিয়ে এবার বিশ্ব শিশু দিবস পালন করবে সংগঠনটি।
এবারের বিশ্ব শিশু দিবসে জাগোর ইয়ুথ উইং 'ভলান্টিয়ার ফর বাংলাদেশ' ভিবিডি'র ১২ হাজার সদস্য শিশুদের অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে দিনভর সারা দেশে কাজ করবে।
সংগঠনটির উদ্যোগে রাজধানীর ৫'শ সুবিধাবঞ্চিত শিশু মহানগরীর একটি পার্কে সারাদিন আনন্দ করবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: