সাম্প্রতিক সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অবাধে মিথ্যাচার হচ্ছে উল্লেখ করে গণমাধ্যমকর্মীসহ সকলকে এ বিষয়ে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ নিয়ে সাংবাদিক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গণতন্ত্র ধ্বংস করতেই খালেদা জিয়া নেতাকর্মীদেরকে ঢাল তলোয়ার নিয়ে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন— এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।
খালেদা জিয়ার এ বক্তব্যের মাধ্যমে আবারো ৫ জানুয়ারির নির্বাচনের আগের মত দেশে সন্ত্রাসবাদ চালানোর পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন তিনি।
এ সময় দৈনি ক আমার দেশ ও দিগন্ত টেলিভিশন বন্ধের সিদ্ধান্ত সঠিক ছিল বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: