জাতীয়

ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের হালনাগাদ তালিকা প্রকাশ

সনদ জালিয়াতি
সনদ জালিয়াতি

ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদগ্রহণ ও তা ব্যবহার করে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ উঠেছে সচিবসহ আরও ১৬ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে— গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, যাচাই বাছাই না করে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিবে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ ও তা ব্যবহার করে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগে সম্প্রতি ৪ সচিব ও ১ যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার।

মঙ্গলবার একটি গণমাধ্যমে সচিবসহ আরও ১৬জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একই ধরণের জালিয়াতির খবর ছাপা হয়।

একই অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. সহিদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। আগামী ২০ নভেম্বর সকাল ১০টায় তাকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিকে, ওই গণমাধ্যমের প্রতিবেদনটির বিষয়ে আলোচনা হয়েছে একনেক সভায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ