মুক্তিযোদ্ধার সনদ না থাকা সত্ত্বেও আগের চিহ্নিত ৫ জনের পাশাপাশি ১৬ জন সচিবসহ প্রায় দেড় শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারের করা ভূঁয়া মুক্তিযোদ্ধা তালিকা প্রত্যাখানের দাবি করে হাফিজ উদ্দিন বলেন, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিচারের আওতায় আনাতে হবে।
সরকার মুক্তিযুদ্ধকে পণ্যে পরিণত করছে উল্লেখ করে তিনি বলেন, রণাঙ্গনের এক লাখ মুক্তিযোদ্ধাকে ৩ লাখে পরিণত করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: