জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে আফ্রিকার বিভিন্ন দেশে কর্তব্যরত বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরাপত্তায় ইবোলা ভাইরাস রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসের এএফএমআই অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
আইএসপিআর পক্ষ থেকে বলা হয়, ইবোলা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ ছাড়া এ ভাইরাস ছড়ায় না। এ অবস্থায় শান্তিরক্ষীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে আর এতে বাংলাদেশের শান্তিরক্ষীদের এ ভাইরাসে আক্রান্ত হওয়া ঝুঁকি নেই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: