জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাত করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন তিনি। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
আইপিইউ'র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ।
গত ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ভোটে ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: