গাড়ি চালকদের পাশাপাশি মালিকদেরকেও শাস্তির বিধান রেখে নতুন করে সড়ক পরিবহন আইন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে বিআরটিএর চলমান অভিযানের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ কার্যক্রমে বৃহস্পতিবার থেকে নতুন করে আরো ২ জন ম্যাজিস্ট্রেট সম্পৃক্ত হবেন। রাজধানীতে গণপরিহনের সংখ্যা না বাড়ার পেছনে বেসরকারি উদ্যোক্তাদের অনীহাই দায়ী।
তিনি বলেন, ১০ নভেম্বর থেকে সারাদেশে বিআরটিএর এ অভিযানে এ পর্যন্ত ৭ হাজার ১৬৪টি মামলা এবং ৫২ লাখ ১৬হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: