জাতীয়

ভারতের মধ্যদিয়ে ট্রানজিট প্রয়োজন: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের আরো সম্প্রসারণে দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য আরো বাড়াতে এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। উভয় দিকেই অবকাঠামো তৈরি হয়েছে। এ জন্য এখন ভারতের মধ্যদিয়ে ট্রানজিট প্রয়োজন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসি সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।

ব্যবসা-বাণিজ্যের জন্য ভুটান বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে- এ কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে দেশটি বাংলাদেশ থেকে সবজি আমদানি করতে পারে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা প্রতিবছর বাংলাদেশ থেকে ভুটানের অনেক তৈরি পোশাক আমদানির কথা উল্লেখ করেন।

তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুটানের রাজা ও দেশটির জনগণের অমূল অবদানর কথা স্মরণ করেন।

রাষ্ট্রদূত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার দেশের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

রাষ্ট্রদূত ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।

ভুটানের রাষ্ট্রদূত সহস্স্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সার্ক সনদ বাস্তবায়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তার (শেখ হাসিনা) দেশ পরিচালনায় বিগত কয়েক বছরে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ