জাতীয়

আধুনিকায়নের মাধ্যমে সংস্কৃতি প্রসারের তাগিদ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

ঐতিহ্য ধরে রেখে আধুনিকায়নের মাধ্যমে সংস্কৃতি প্রসারেরও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

দেশে আবার যাতে অপসংস্কৃতি ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে সংস্কৃতি বিকাশ চর্চা স্থবির হয়ে যায়।

সরকার বাংঙালির ঐতিহ্য ধরে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে উল্লেখ করে বিশ্বে সঙ্গে তাল রেখে সংস্কৃতি চর্চা বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা।

তিনি বলেন, বাঙালির ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসাতে হবে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নতুন প্রজন্মের কাছে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরারে প্রধানমন্ত্রী আরো বলেন, বিভিন্ন দেশের সঙ্গে সংস্কৃতি আদান-প্রদানের মাধ্যমে নিজেদের আরো বেশি সমৃদ্ধ করার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জল করতে প্রবাসীদেরও অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ