জাতীয়

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি, সুনির্দিষ্ট তথ্য নেই দুদকের কাছে

দুদক
দুদক

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই দুর্নীতি দমন কমিশন-দুদকের কাছে তবে বিষয়টি গুরুত্ব দিয়েই খতিয়ে দেখছে সংস্থাটি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা সচিব মাকসুদুল হক খান।

দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে দুদক সচিব ১০ বছরে এ প্রতিষ্ঠানের অর্জন ও কার্যক্রমের খতিয়ান তুলে ধরেন।

মাকসুদুল হক খান বলেন, এ যাবৎ যতো মন্ত্রী ও সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা সবাই সাবেক। কেননা, বর্তমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির এখনো পর্যন্ত নেই। আর আইন মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে শুধুমাত্র চার্জশিট জমা দেয়া পর্যন্তই দুদকের ক্ষমতা সীমাবদ্ধ।

দুদক সচিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে, মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি প্রসঙ্গে দুদকের কাছে সুনির্দিষ্ট তথ্য-ঘাটতির বিষয়টি তুলে ধরেন।

দুদকের মামলায় অভিযুক্তদের অব্যাহতি পাওয়ার সংখ্যা ক্রমেই বেড়ে যাওয়া সংক্রান্ত প্রশ্নেরও জবাব দেন তিনি।

দুদকের হালনাগাদ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ইতোমধ্যে ৫ জন সাবেক মন্ত্রী ও সাংসদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান দুদক সচিব।

সংবাদ ব্রিফিংয়ে মাকসুদুল হাসান খান বলেন, অক্টোবর মাসে পাওয়া ৭৪৬ অভিযোগের মধ্যে ৫৪টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর মধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে ছয়টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অক্টোবরে ২৫টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। যার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা ৫০ জন। এদের মধ্যে সরকারি চাকরিজীবী ২২ জন, ব্যবসায়ী তিনজন ও জনপ্রতিনিধি তিনজন রয়েছেন।

সচিবের দেয়া তথ্যমতে, ৩৫টি মামলায় ৮৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৩৩ জন, ব্যবসায়ী পাঁচজন ও জনপ্রতিনিধি আট জন রয়েছেন।

দুদকের নয় কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানকাজ চলছে বলে জানান সচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ