জাতীয়

সবজির বাজারে স্বস্তির নিশ্বাস

সবজি
সবজি

স্বস্তি ফিরেছে সবজির বাজারে। শীতের সবজির দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। মাছের দাম কমলেও ক্রেতাদের দাবি এখনো তা নাগালের বাইরেই। তবে দাম বেড়েছে চাল, ডাল ও পেঁয়াজ-রসুনের।

বিক্রেতারা বলছেন, এসবের দামও আগামী দুই সপ্তাহের মধ্যেই কমতে শুরু করবে।

সারা দেশে বাম্পার ফলনে রাজধানীর বাজারগুলোতেও শীতের সবজির সরবরাহ বাড়ছে। এসেছে নতুন আলুও তবে দাম এখনো চড়া।যোগান বেড়ে যাওয়ায় ৪০/৪৫ টাকার ফুলকপি এখন ২০ টাকা। ৬০ টাকার শীম ৩০/৩৫ টাকা। সবমিলিয়ে বেশ জমজমাট সবজির বাজার।

প্রচুর সরবরাহ বেড়েছে মাগুর, শিংসহ অন্যান্য দেশি মাছের। বিক্রেতাদের দাবি, দাম যেমন কমেছে, তেমনি কমেছে চাহিদাও। তবে কমতি দামেও সাধ আর সাধ্যের সীমা না মেলায় সন্তুষ্ট নয় ক্রেতারা।

এদিকে, হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, চাল ও মসুর ডালের দাম। পেঁয়াজের প্রতি কেজিতে বেড়েছে আট থেকে ১০ টাকা, রসুনে ১৫/২০ টাকা, শুকনা মরিচে ২০/২৫ টাকা এবং মসুর ডালের কেজিতে বেড়েছে ৬/৭ টাকা।

আগামী দু'এক সপ্তাহের মধ্যে এসব পণ্যের যোগান বাড়লে দামও কমে আসবে বলে মনে করছেন বিক্রেতরা

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ