জাতীয়

ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় বেপরোয়া ছাত্রলীগ: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাজনৈতিক নেতাদের অপব্যবহার ও দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মাণাধীন শেখ লুৎফর রহমান সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনে জয়ী সব দলেই একটি আবর্জনা ও আগাছা-পরগাছা চক্রএর প্রভাব বলয় তৈরি হয়—উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগেও এমন কিছু আবর্জনা ও পরগাছা জন্ম নিয়েছে। তবে অন্যায় করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিন ছাত্রলীগের সম্মেলন না হওয়ার কারণে কিছু আগাছা জন্ম নিয়েছে, এগুলো পরিষ্কার করা হবে।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি দেশে-বিদেশে কটাক্ষ করে যে ভুল করেছে তার খেসারত তাদেরকে বহুদিন ধরে দিতে হবে।

পদ্মা সেতুর নির্মাণকাজ শুধু দেশে নয় বিদেশেও এর কাজ চলছে—মন্তব্য করে তিনি বলেন, আগামী ২০১৮ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করে তা জনগণের জন্য খুলে দেয়া হবে।

এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ