জাতীয়

ফুটওভার ব্রিজ-আন্ডারপাস ব্যবহার না করলে জেল-জরিমানা

রাস্তা পারাপার
রাস্তা পারাপার

ফুটওভার ব্রিজ ব্যবহার না করে পথচারীদের যখন তখন পারাপার ঠেকাতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান, কমিশনার বেনজির আহমেদ।

দুর্ঘটনা এড়াতে নগরবাসীর মাঝে জনসচেতনতা বাড়াতে আজ-শনিবার থেকে তিন দিনের জন্য ফুটপাত, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারের ওপর প্রচারণায় নামার কথাও জানান তিনি।

রাগধানীর রূপসী বাংলা ক্রসিং থেকে ফার্মগেট পর্যন্ত চলবে এ প্রচারণা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী ২৫ নভেম্বর থেকে নিয়ম ভাঙার তাৎক্ষণিক শাস্তি দিতে সপ্তাহজুড়ে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

তিনি বলেন, রাস্তা পারাপারের সময় নগরবাসীকে ট্রাফিক বিধি মেনে চলতে উৎসাহিত করতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন দিনের জনসচেতনতামূলক কর্মসূচি।

এরপর ট্রাফিক বিধি মানতে বাধ্য করার অংশ হিসেবে ২৫ নভেম্বর থেকে একই স্থানে থাকবে র্নিবাহী ম্যাজিস্ট্রেটের অধীনে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত বলে জানান তিনি।

প্রায়ঃশই মহানগরীর বিভিন্ন সড়কে চলবে এ অভিযান বলে জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

ঢাকা মহানগরীর অধিকাংশ সড়কেই রয়েছে ফুটওভার ব্রিজ, কোথাও কোথাও আছে আন্ডার পাস। অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে এসবের ব্যবহার করার কথা থাকলেও বাস্তব চিত্রটি ভিন্ন। অধিকাংশ নগরবাসী অসচেতনভাবেই দ্রুত সড়ক পারাপারের ঝুকি নিয়ে থাকেন। আর এতে প্রায়শ প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটে থাকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ