বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য ভারতকে সীমান্তহত্যা বন্ধ করতে হবে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
জঙ্গি উত্থানকে শক্ত হাতে দমন করতে হলে প্রতিবেশি দেশ ভারতকে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।
ড. মিজান বলেন, পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশের পক্ষে ভারত সব সময় ইতিবাচক ভূমিকা রেখেছে উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমানে দু'দেশের মধ্যে যেসব ইস্যুতে দ্বিমত রয়েছে তা থেকেও নিষ্পত্তি হবে। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বাস এবং আস্থার জায়গা তৈরি করতে পারলে দু'দেশের সম্পর্কে টানপোড়েন তৈরি হবে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: