সংসদে উত্থাপিত তিন পার্বত্য জেলা পরিষদ সংশোধনী বিল-২০১৪ প্রত্যাহারের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
শনিবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘নাগরিক সমাজ’ আয়োজিত মানববন্ধনে পার্বত্য অঞ্চলে ভোটার তালিকা প্রনয়ণের মাধ্যমে নির্বাচন দেয়ার জোর দাবিও জানানো হয়।
পার্বত্য শান্তি চুক্তির ১৭ বছর পার হলেও এর কোনো বাস্তবায়ন হয়নি–উল্লেখ করে ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য্য বলেন, চুক্তির পূণার্ঙ্গ বাস্তবায়ন না হলে আবারো পার্বত্য এলাকায় শসস্ত্রবিশৃঙ্গলা সৃষ্টি হতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: