যুবলীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং এ যাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্রকে নসাৎ করতে আওয়ামী-যুবলীগ একসাথে কাজ করবে পাশপাশি ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হিসেবে বাংলাদেশ ঠিক সামনে এগিয়ে যাবে।
সমাবেশের উদ্ধোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
সমাবেশে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদসহ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে অনুষ্ঠান শেষে অতিথিরা সমাবেশস্থল ত্যাগ করার সময় যুবলীগ কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সংবাদকর্মীদের ছবি নিতে বাধা দেয়া হয়।