জাতীয়

শান্তিচুক্তি বাস্তাবায়নেই আদিবাসীদের অধিকার নিশ্চিত হবে: ড. মিজান

ড. মিজানুর রহমান
ড. মিজানুর রহমান

পার্বত্য শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের মাধ্যমেই আদিবাসীদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

সকালে ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় সাধারণ মানুষের কথা শুনে মুক্তিযদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সময়ে সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা সমালোচনার পরিপ্রেক্ষিতে ড. মিজান সাধারণ মানুষের কথা শুনে রাষ্ট্র পরিচালনার পরামর্শ দেন সরকারকে।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘সত্য বলার ফলাফল সব সময় খুব সুখকর নয়। অনেক সময় সত্য বলা কষ্টকর হয়ে দাঁড়ায়। একটি উদাহরণ উপলব্ধি করা প্রয়োজন, সেটি হলো সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। আমাদের এক ফোঁড় থাকতে থাকতে সুযোগ বেছে নিতে হবে। তাই সরকারের প্রতি একান্ত অনুরোধ, সৃষ্টিকর্তার দোহাই, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন করুন দ্রুত সময়ের মধ্যে। নয়তো এর জন্য ভুগতে হবে।’

ড. মিজান বলেন, শুধু একটি অঞ্চলের মানুষের শান্তির জন্য নয়, বরং পুরো দেশের শান্তি ও নিরাপত্তার স্বার্থে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন করা দরকার। না হলে নতুন করে পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিতে পারে।

চুক্তি বাস্তবায়ন করার সাহস এ সরকারের নেই—এ কথা উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন, প্রধানমন্ত্রীও চুক্তি বাস্তবায়নের সাহস হারিয়ে ফেলেছেন।

আদিবাসীদের অধিকার নিয়ে সরকার উদাসীন বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী খুশী কবির।

সেনাবাহিনী-বিজিবি বিভিন্নভাবে আদিবাসী নারীদের হেয় করছে—অত্যাচার বন্ধে সরকারকে সচেষ্ট হওয়ার আহ্বানও জানান তিনি।

আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটি কমিশন) ও আদিবাসী নারী নেটওয়ার্ক যৌথভাবে ‘প্রান্তিকীকরণ ও দায়মুক্তি: পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েশিশুর উপর সহিংসতা’শীর্ষক গোলটেবিলের আয়োজন করে।

সিএইচটি কমিশনের কো-চেয়ারম্যান সুলতানা কামালের সভাপতিত্বে মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, কমিশনের সদস্য খুশী কবির, সারা হোসেন প্রমুখ বক্তব্য দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ