জাতীয়

জরায়ুমুখ ক্যান্সার আক্রান্ত ১১৯৫৬ জন চিহ্নিত: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

সংসদ
সংসদ

জরায়ু মুখ ক্যান্সার আক্রান্ত ১১ হাজার ৯৫৬ জন চিহ্নিত করা হয়েছে। যা মোট ক্যান্সার আক্রান্ত মহিলাদের মধ্যে ১৯ দশমিক ৩০ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ সংসদে স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে আরও জানান, গত বছর জরায়ু মুখ ক্যান্সার আক্রান্তদের চিহ্নিত করা হয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ১৪ হাজার ৮৩৬ জনকে গত বছর চিহ্নিত করা হয়েছে। যা মহিলাদের মোট ক্যান্সার আক্রান্তদের ২৩ দশমিক ৯০ শতাংশ।

তিনি বলেন, ২০১৩ সালে জরায়ু মুখ (সারভিক্যাল) ক্যান্সারে ৬ হাজার ৫৮২ জন এবং ব্রেস্ট ক্যান্সারে ৭ হাজার ১৪২ জন রোগী মারা যায়।

মন্ত্রী বলেন, জরায়ু মুখ (সারভিস) স্ক্রিনিং করে জরায়ু মুখ (সারভিক্যাল) ক্যান্সার প্রতিরোধ করা যায়। এছাড়া, রোগের প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তা নিরাময় করা সম্ভব। ব্রেস্ট স্ক্রিনিং করে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসায় অধিকাংশ রোগী ভাল হয়।

মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বর্ণিত দু’টি রোগ নির্ণয় ও চিকিৎসার সব ধরনের ব্যবস্থা আছে। সরকার নির্ধারিত স্বল্পমূল্যে অথবা বিনামূল্যে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে চিকিৎসা দেয়া হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অধিকাংশ মেডিকেল কলেজ হাসপাতালে এ রোগ দু’টির চিকিৎসার ব্যবস্থা আছে। বেসরকারি পর্যায়ে কয়েকটি হাসপাতাল এ রোগ দু’টির চিকিৎসা দিয়ে থাকে। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ