জাতীয়

দ্রুতই গ্রেপ্তার হবে স্বর্ণ চোরচালানকারীরা: মনিরুল ইসলাম

বিমান কর্মকর্তাদের গ্রেপ্তার হওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর সফলতা: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বাংলাদেশ বিমানের ঊচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেপ্তার হওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর সফলতা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিকে, দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে চোরচালানের সঙ্গে জড়িত থাকায় যাদের নাম এসেছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম।

স্বর্ণ চোরাচালান চক্রের অনেক গডফাদারের নামের তথ্য দিয়েছে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপকসহ ৫ জন। একই সঙ্গে পুরোনো অনেক স্বর্ণ মামলার চাঞ্চল্যকর তথ্যও দিয়েছে গ্রেপ্তার হওয়া ওই পাঁচজন। তারা স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের মূল গ্রুপের সদস্য বলে দাবি করেন গোয়েন্দারা।

মনিরুল ইসলাম বলেন, ওই ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকেই ৪ দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। রিমান্ডে তারা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অনেক গডফাদারের বিষয়ে তথ্য দিয়েছে। একই সঙ্গে পুরোনো অনেক স্বর্ণ মামলার চাঞ্চল্যকর তথ্যও দিয়েছে গ্রেপ্তার হওয়া তারা।

মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের জিঞ্জাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।’

গত ১২ নভেম্বর স্বর্ণ আটকের ঘটনা তদন্ত করতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ বিমানের ডিজিএম এবং একজন ক্যাপ্টেনসহ ৫ জনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ