গ্রেপ্তার এড়াতে আগাম জামিনের জন্য হাইকোর্টে গেছেন মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্য পদ হারানো আবদুল লতিফ সিদ্দিকী। সোমবার সকালে লতিফ সিদ্দিকীর আইনজীবী নুরুল ইসলাম সুজন এ কথা জানালেও ঘণ্টাখানেক পর তা অস্বীকার করেন।
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকাসহ দেশের ১৮ জেলায় ২২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এদিকে লতিফ সিদ্দিকীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।
এর আগে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার রাত ৮টা ৪০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে এক সভায় হজ নিয়ে বিরূপ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন লতিফ সিদ্দিকী। এ প্রেক্ষাপটে মন্ত্রিসভা ও দলের সদস্য পদ থেকে তাকে অপসারণ করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: