জাতীয়

মোবারকের রায়ে সন্তোষ মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চ

 গণজাগরণ মঞ্চ
গণজাগরণ মঞ্চ

মোবারক হোসেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চ। তবে মৃত্যুদণ্ড পাওয়া আরেক আলবদর কমাণ্ডার কামারুজ্জামানের রায় এখনো কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায় ঘোষণার পর উল্লাস প্রকাশ করেন তারা। এসময় দ্রুত সব মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকরের দাবি জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

মানবতাবিরোধী অপরাধের দায়ে একাত্তরে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমাণ্ডার মোবারক হোসেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে ট্রাইব্যুনালের সামনে অবস্থান নেন মুক্তিযোদ্ধাসহ বিচার প্রার্থী বিভিন্ন পেশার মানুষ।

ট্রাইব্যুনাল মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরে স্বস্তি প্রকাশ করেন সমবেত মুক্তিযোদ্ধারা।

পরে গণজাগরণ মঞ্চ আনন্দ মিছিল বের করে। টিএসসি ঘুরে শাহবাগে এসে শেষ হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ