জাতীয়

দুর্নীতি দূরে সুশীল সমাজকেই এগিয়ে আসতে হবে: টিআই

 টিআই
টিআই

দুর্নীতি দূর করতে সুশীল সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে –জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইয়ের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ড. পিটার আইগেন।

সোমবার ঢাকা সফরের শেষ দিনে বনানী টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প খাতের সমস্যা সমাধান এবং দুর্নীতি কমাতে সুশীল সমাজ, বেসরকারি খাত ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।

গত ২১ নভেম্বর ঢাকা আসেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অধ্যাপক পিটার আইগেন।

পোশাক শিল্প কারখানাগুলো পরিদর্শনের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

গার্মেন্টস খাতে কর্মরত ৪০ লাখ নারী ও পুরুষ শ্রমিকের ভাগ্য বদলাতে এবং এ সেক্টরে স্থিতিশীলতা আনতে ত্রিমুখী উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দুর্নীতির মতো সমস্যা দূর করতে প্রয়োজন বৈশ্বিক কৌশল।

অনুষ্ঠানে, টিআইবি'র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এরইমধ্যে মানুষের মধ্যে দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

দেশে দুর্নীতি কমাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ -টিআইবি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ