জাতীয়

জনপ্রতিনিধিদের দিয়েই দেশ পরিচালনার আহ্বান ড. মিজানের

ড. মিজানুর রহমান
ড. মিজানুর রহমান

জনপ্রতিনিধিদের দিয়েই দেশ পরিচালনার আহ্বান জানিয়ে আমলাতান্ত্রিক রীতি থেকে সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। সোমবার সকালে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

ড, মিজান বলেন, আগে মাঠ পর্যায়ে দুর্নীতি হতো এখন দুর্নীতি হয় ঊচ্চপর্যায়ে।

'ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ এবং দলিত জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক মর্যাদা; বাংলাদেশ প্রেক্ষাপট' শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে "অ্যাকশন এইড বাংলাদেশ" ও রিজিওনাল অন্ত্যজ ফোরাম। অনুষ্ঠানে দলিত জনগোষ্ঠী তাদের ওপর নানা সামাজিক বৈষ্যমের কথা তুলে ধরেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান জানান, বৈষম্য বিলোপ আইন পাস হলে বৈষম্যের হাত থেকে রক্ষা পাবে দলিতসহ বঞ্চিত সকল জনগোষ্ঠী।

এসময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের অভ্যন্তরীন দুর্নীতির মাত্রা এতটাই বেড়েছে যে এখন তা প্রতিরোধ করাই প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. হাফিজ উদ্দিন খান বলেন, আইনের বাস্তবায়ন না হওয়াটা সরকারের একটি বড় সাংবিধানিক দুর্বলতা।

তিনি বলেন, আইন করে বৈষম্য দূর করা যায় না, আইনের বাস্তবায়ন করতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ