জাতীয়

নেপালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের অষ্টাদশ শীর্ষ সম্মেলন বুধবার শুরু হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। মঙ্গলবার বিকেলে এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাঠমান্ডু পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনের প্রতিপাদ্য- শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ট সম্পর্ক।

শীর্ষ নেতাদের বৈঠকের আগে আজ সার্ক মন্ত্রিপরিষদের বৈঠকে বসবেন আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

দু'দিনের এ সম্মেলনে দারিদ্র্য বিমোচন, যোগাযোগ, সন্ত্রাসবাদ দমন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো প্রাধান্য পাবে।

মোটরযান, ট্রেন চলাচল ও বিদ্যুৎ খাতে ৩টি রুপরেখা চুক্তি সইয়ের কথা থাকলেও বাংলাদেশ ও নেপাল ছাড়া অন্য দেশগুলো প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ না করায় এ চুক্তিগুলো সইয়ের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে রবি ও সোমবার কাঠমান্ডুতে হয় সার্কের স্ট্যান্ডিং কমিটির ৪১তম বৈঠক। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র সচিবদের এ বৈঠকে শীর্ষ সম্মেলনের সম্ভাব্য এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হয়। দারিদ্র দূরীকরণ, তথ্য -প্রযুক্তি, জ্বালানি, কৃষি, গ্রামীণ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা, সন্ত্রাসবাদ, মাদক পাচার নিয়ন্ত্রণ, শিক্ষাসহ সার্ককে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র সচিবরা।

তবে, সার্ক মোটরযান, ট্রেন চলাচল ও বিদ্যুৎ খাতে সহযোগিতার তিনটি চুক্তি সই নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা। স্ট্যান্ডিং কমিটির প্রথম দিনের বৈঠক শেষে জানা যায় বাংলাদেশ ও নেপাল ছাড়া অন্য সদস্য দেশগুলো চুক্তি সইয়ের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ