জাতীয়

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ দু'একদিনের মধ্যেই প্রকাশ হবে

বিপু
বিপু

সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ আগামী দু'একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার সকালে বিদ্যুৎ ভবনে জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এছাড়া ভবিষ্যতে যেন এ ধরণের কোনো সমস্যায় পড়তে না হয় তার ওপরেই সরকার জোর দিবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বিপু বলেন, গ্রিড় লাইনগুলোকে উন্নত করতে আধুনিকীকরণ ও ডিজিটালাইজড করা হবে।

এর আগে অনুষ্ঠানে ভবিষ্যতে বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে জাইকার সঙ্গে এক মহা-পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি আরো বলেন, জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিয়ে মহা পরিকল্পনা প্রণয়নে জাপানের প্রতিষ্ঠান-জাইকার সঙ্গে কাজ করছে সরকার।

এসময় জাইকার প্রতিনিধিদলও এ মহা-পরিকল্পনার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ