জাতীয়

তিস্তা চুক্তি নিয়ে জোর প্রচেষ্টার কথা মোদির

 হাসিনা- মোদি
হাসিনা- মোদি

তিস্তা চুক্তি সই এবং স্থলসীমান্ত চুক্তি কার্যকরে জোর প্রচেষ্টা চালানোর কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বুধবার অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন উদ্বোধনের পর কাঠমান্ডুতে দুই দেশের ঝুলে থাকা দ্বিপক্ষীয় এ বৈঠকে বিষয়টি নিয়ে নিজের প্রচেষ্টার কথা জানান মোদি।

বিকেলে ক্রাউন প্লাজা কাঠমান্ডু- সোয়ালটিতে দুই সরকার প্রধানের বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এ কথা জানান।

এ বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে তিস্তা চুক্তি, সীমান্ত সমস্যার পাশাপাশি বর্ধমান বিস্ফোরণ, জঙ্গি ইস্যুসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানান তিনি।

এছাড়াও নেপাল ও ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও শেখ হাসিনার বৈঠক হতে পারে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে, সার্কের দুই বড় দেশ ভারত-পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠক হচ্ছে না বলে জানা গেছে। পাকিস্তান ছাড়া সার্ক সম্মেলনে যোগ দিতে আসা সব দেশের নেতাদের সঙ্গেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। শুধু নওয়াজ শরীফই একমাত্র নেতা যার সঙ্গে মোদির বৈঠকের কোনো সময়সূচি রাখা হয়নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ