জাতীয়

ফুটওভার ব্যবহারে সচেতন হোন, নিজেকে রক্ষা করুন

ফুটওভার ব্যবহারে সচেতন হোন
ফুটওভার ব্যবহারে সচেতন হোন

যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে আর ফুটওভার ও আন্ডারপাস ব্যবহারে সচেতনতা বাড়াতে রাজধানীতে ২য় দিনের মত (বুধবার) অভিযান পরিচালনা করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর ও ফার্মগেট এলাকায় দিনভর এ অভিযান চলে। যারা নিয়ম না মেনে যত্রতত্র রাস্তা পার হচ্ছেন আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে তাদের।

বৃহস্পতিবার থেকে আইন অমান্যকারীদের বিষয়ে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস ও সারওয়ার আলম।

তবে নির্বাহী ম্যজিস্ট্রেট আবদুল কুদ্দুস বলেন, অভিযান চললেও অনেকেই এখনো জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন।

আগামীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

২০১০ থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ১১০২ জন। এদের মধ্যে নিহত হয়েছেন ৯৫০ জন। শুধু চলতি বছরের অক্টোবর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৪ জন। এসব দুর্ঘটনার বেশির ভাগ কারণই রাস্তা পারাপারে বলে জানিয়েছে ডিএমপি। দুর্ঘটনা এড়াতে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিলেও কমেনি ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার।

তবে এবার ডিএমপি একটু কঠোরভাবেই শুরু করেছে সচেতনতা অভিযান। শুরু হওয়া এ অভিযানে আর্থিক দণ্ডের বিধান ২য় দিনেও দেখা গেছে।

সকালে থেকেই রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারে রাজধানীবাসীকে সচেতন করতে অভিযানে দেখা যায় মহানগর পুলিশকে। এসময় ফুটওভার ব্রিজে উঠে রাস্তা পারাপারের জন্য লাইনেও দাঁড়াতে দেখা যায় সাধারণ মানুষদের।

এদিকে এ অভিযান নিয়ে পথচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সচেতনতামূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ