ইবোলা ভাইরাস আক্রান্ত আফ্রিকার ৫টি দেশের মুসল্লিদের বিশ্ব ইজতেমায় অংশ নিতে নিরুৎসাহিত করছে বাংলাদেশ সরকার।
বুধবার সচিবালয়ে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ও বিদেশি মুসল্লিদের ভিসা সহজীকরণ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
এক্ষেত্রে ঐসব দেশের মুসল্লিদের বাংলাদেশের ভিসা না দিতে সেদেশের সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তায় ইজতেমা অনুষ্ঠিত হবে।
আগামী ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত টঙ্গির তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৬ থেকে ১৮ অক্টোবর।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: